September 17, 2026, 8:29 am
শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসকে জড়িয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন চট্টগ্রামের শিক্ষানবিশ আইনজীবী শাহেদুল! লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭,  ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস; বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টেকনাফে যৌথ অভিযানে দুই মানব পাচারকারী আটক, অপহৃত ভিকটিম উদ্ধার জলাতঙ্ক (র‍্যাবিস) : আতঙ্ক নয়, দরকার সচেতনতা – ডা. মো. তাহমিদুর রহমান মল্লিক ছাগলনাইয়া নিউ মার্কেটের পৈতৃক সম্পত্তি সুষ্ঠু বণ্টনের দাবিতে দুই ভাই ও ছয় বোনের আমরণ অনশন টেকনাফের খারাংখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে পথসভা টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ গর্জনিয়ায় গোলাম মাওলার অসমাপ্ত স্বপ্ন পূরণে শায়লা, নারী-পুরুষের মিছিলে জনসমুদ্রে মতবিনিময় সভা।। ভৈরবে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসকে জড়িয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন চট্টগ্রামের শিক্ষানবিশ আইনজীবী শাহেদুল!

Reporter Name

 

 

নুরুল কায়সার জুয়েল /

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গত ১৩ সেপ্টেম্বর দেওয়া একটি বক্তব্যকে নিজের বক্তব্য বা রাজনৈতিক অবস্থান নয় বলে দাবি করেছেন শিক্ষানবিশ আইনজীবী মুহাম্মদ শাহেদুল আলম। তাঁর দাবি, সিনিয়রের নির্দেশে একটি টাইপকৃত প্রেস বিজ্ঞপ্তি পৌঁছে দিতে গিয়ে পরিস্থিতির কারণে তিনি সেটি পড়ে শোনান। ওই বক্তব্যের বিষয়বস্তু ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না বলেও জানিয়েছেন।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিজের অবস্থান স্পষ্ট করে প্রতিবাদ জানিয়েছেন শাহেদুল আলম।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২২ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা শেষ করার পর তিনি শিক্ষানবিশ হিসেবে আইন পেশায় কাজ ও আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। ১৩ সেপ্টেম্বর আদালতের নিয়মিত কার্যক্রম শেষে বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি তাঁর সিনিয়র অ্যাডভোকেট ইয়াছিন সাহেবের অফিসে যান। সেখানে সিনিয়র তাঁকে একটি টাইপকৃত প্রেস বিজ্ঞপ্তির কপি দিয়ে +৮৮০ ১৬০৫-৮৮৭৭৭৭ (সুমন) নম্বরে যোগাযোগ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কাগজটি পৌঁছে দিতে এবং সিনিয়রের কিছু ফি নিয়ে আসতে বলেন।

শাহেদুল আলমের ভাষ্য অনুযায়ী, সিনিয়রের নির্দেশে তিনি সিএনজি করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যান। সেখানে সুমন নামের এক ব্যক্তি তাঁর কাছে সিনিয়রের বিষয়ে জানতে চান। তিনি জানান, তাঁর সিনিয়র সেখানে আসেননি এবং তাঁকেই পাঠিয়েছেন।

পরে উপস্থিত ব্যক্তিদের কেউ প্রেস বিজ্ঞপ্তিটি পড়ে বক্তব্য দিতে পারবেন না জানিয়ে তাঁকে সেটি পড়ে শোনাতে বলা হয়। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও একপর্যায়ে বক্তব্যটি পড়ে শোনাতে বলা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

শাহেদুল আলম আরও জানান, তিনি বিষয়টি ফোনে তাঁর সিনিয়রকে জানালে সিনিয়রের সঙ্গে ওই ব্যক্তির ফোনে কথোপকথন ও তর্ক-বিতর্ক হয়। পরে সিনিয়র আইনজীবী ইয়াছিন তাঁকে কাগজটিতে একবার চোখ বুলিয়ে যা লেখা আছে, তা সংক্ষেপে পড়ে চলে আসতে বলেন। এরপর তিনি তাড়াহুড়ো করে প্রেস বিজ্ঞপ্তিটি পড়ে সেখান থেকে চলে আসেন।

শাহেদুল আলম বলেন, ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দেওয়া বক্তব্যটি তাঁর নিজস্ব বক্তব্য, মতামত বা রাজনৈতিক অবস্থান ছিল না। বক্তব্যটির বিষয়বস্তু, এর পেছনের ঘটনা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কেও তিনি আগে অবগত ছিলেন না।

বিশেষ করে ছফওয়ানুল করিম স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস ছিলেন-এ বিষয়টিও তাঁর জানা ছিল না বলে দাবি করেন তিনি।

তাঁর দাবি, সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে তাঁর পূর্বপরিচয়, ব্যক্তিগত বিরোধ, স্বার্থসংশ্লিষ্টতা বা কোনো ধরনের সম্পর্ক নেই। ফলে কাউকে উদ্দেশ্য করে পক্ষে বা বিপক্ষে বক্তব্য দেওয়ার ব্যক্তিগত কোনো কারণও তাঁর ছিল না।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঘটনার প্রকৃত প্রেক্ষাপট না জেনে বক্তব্য পড়ে শোনানোর কারণে সংশ্লিষ্ট ব্যক্তি বা কারও মনে ভুল ধারণা সৃষ্টি হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

এদিকে পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন বলে জানান। এরপর বিষয়টি কেন্দ্র করে তাঁর কর্মস্থলসহ বিভিন্ন জায়গায় তাঁর সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।

এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁকে অযথা হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের আক্রমণাত্মক আচরণের শিকার না করার অনুরোধ জানিয়েছেন এই শিক্ষানবিশ আইনজীবী।

সবশেষে তিনি বলেন, তিনি ওই ঘটনার একজন ‘অনিচ্ছাকৃত ও পরিস্থিতির শিকার’।

তাই ১৩ সেপ্টেম্বর প্রেস ক্লাবের সামনে পড়ে শোনানো বক্তব্যকে তাঁর নিজস্ব রাজনৈতিক বা ব্যক্তিগত অবস্থান হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।