September 19, 2026, 9:14 am
শিরোনাম:
প্রবাসীদের ঘাম ঝরানো টাকায় পরকীয়া ও প্রতারণা: নিঃস্ব সংসার, ফাঁদে পড়ছে তরুণী শিক্ষার্থীরা ডেঙ্গু জ্বরের ভয়াবহতা, সতর্কতা ও প্রতিকার ভৈরবে নির্মান হবে সড়কসহ ৩শ ৮৫ কোটি টাকার ব্যয়ে বেড়িবাঁধ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম (ছজঞ) গঠনের সিদ্ধান্ত হাজার মাইলের দূরত্ব আর একাকীত্বের মাঝেও জন্মদিনের আলোয় সিক্ত এক তরুণীর গল্প: শুভ জন্মদিন মেহজাবীন তুবা। টেকনাফের শামলাপুর বাজারের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে টেকনাফ উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি মানবসভ্যতা কি হুমকির মূখে? স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসকে জড়িয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন চট্টগ্রামের শিক্ষানবিশ আইনজীবী শাহেদুল!

ভৈরবে নির্মান হবে সড়কসহ ৩শ ৮৫ কোটি টাকার ব্যয়ে বেড়িবাঁধ

Reporter Name

 

এম আর ওয়াসিম,বিশেষ প্রতিনিধি : কিশোরগঞ্জের  ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করতে ৩শত ৮৫ কোটি টাকা ব্যয়ে ভৈরব থেকে মেন্দিপুর পর্যন্ত ২৪ কি.মি বেড়িবাঁধসহ সড়ক নির্মিত হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম (এমপি)।

গতকাল শুক্রবার বিকালে ভৈরব শহরের কালিপুর মেঘনা নদী এলাকায় পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, ভৈরব শহর ও উপজেলার কয়েকটি ইউনিয়ন মেঘনা নদীর ভাঙ্গনের কবলে পড়তে হয়। তাই ভৈরব শহরকে রক্ষা করতে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে জনগণের চাহিদা অনুযায়ী বর্তমান সরকার ভৈরবের ফেরিঘাট হতে মেন্দিপুর পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ ও সড়ক নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি নির্মাণে প্রাথমিক ভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ শত ৮৫ কোটি টাকা। এছাড়াও পর্যায়ক্রমে এই প্রকল্পের কাজ বৃদ্ধি করা হবে। মেঘনা নদীর সাথে যুক্ত যেসব ছোট ছোট খাল বিল রয়েছে সেসব স্থানে ব্রীজ তৈরি করা হবে। বর্তমান সরকার
এর আগে প্রতিমন্ত্রী সকালে ভৈরব উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় কমলপুর ডাকবাংলোয় ভৈরব ফুটবল একাডেমিকে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী প্রদান করেন। এরপর ভৈরব বাজারের চান্দানী টিলার হরিজন পল্লীতে স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নিম্ন আয় এলাকায় স্যানিটেশন, সড়কসহ ড্রেনেজ উন্নয়নকাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো.শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক প্রমূখ