September 20, 2026, 10:11 pm
শিরোনাম:
পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ রাজারহাটে তালা ভেঙে বাজার অফিস দখলের অভিযোগ, যুবদলের জমকালো উদ্বোধন টেকনাফে পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজের বিশেষ আলোচনা সভা প্রবাসীদের ঘাম ঝরানো টাকায় পরকীয়া ও প্রতারণা: নিঃস্ব সংসার, ফাঁদে পড়ছে তরুণী শিক্ষার্থীরা ডেঙ্গু জ্বরের ভয়াবহতা, সতর্কতা ও প্রতিকার ভৈরবে নির্মান হবে সড়কসহ ৩শ ৮৫ কোটি টাকার ব্যয়ে বেড়িবাঁধ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম (ছজঞ) গঠনের সিদ্ধান্ত হাজার মাইলের দূরত্ব আর একাকীত্বের মাঝেও জন্মদিনের আলোয় সিক্ত এক তরুণীর গল্প: শুভ জন্মদিন মেহজাবীন তুবা। টেকনাফের শামলাপুর বাজারের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী

পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ

Reporter Name

 

কামাল উদ্দিন জয়
কক্সবাজার প্রতিনিধ:

 

চট্টগ্রামের পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় দুই টন খনিজ কয়লা জব্দ করা হয়। জব্দ করা কয়লার আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত দুটি সাম্পান বোট জব্দ করা হয়েছে। অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।