September 24, 2026, 11:20 pm
শিরোনাম:
ভৈরবে আমান টাওয়ারের ১২ দফা দাবি থেকে আমলাপাড়ার ৮তলা ভবন—নকশা, ফাউন্ডেশন ও নির্মাণবিধি যাচাইয়ের দাবি নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজারহাটে বসতভিটা ভরাট বন্ধ, অনিশ্চয়তায় তিস্তার ভাঙনে নিঃস্ব ৫ পরিবার সংশোধনী ​নারায়ণগঞ্জে ৫ হাজার কেজি চোরাই পলিদানাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ। কবির আহমেদ পপুলার লাইফের ভাইস চেয়ারম্যান পুননির্বাচিত চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী আটক সন্ত্রাস দমনে সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদকের জন্য ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া রাজারহাটে তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ-ধ্বংস রাজারহাটে একই কর্মকর্তা জেলা উপপরিচালক, প্রোগ্রাম অফিসার ও তিন উপজেলার দায়িত্বে

​নারায়ণগঞ্জে ৫ হাজার কেজি চোরাই পলিদানাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ।

Reporter Name
Oplus_16908288

 

শাহীন আলম আশিক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে চোরাইপথে আনা বিপুল পরিমাণ বিদেশি পলিদানাসহ (LDPE Low Density Polyethylene) দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাপণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ মোট ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

​গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার রানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালিত হয়।

​আটককৃতরা হলেন— পটুয়াখালী জেলার বাউফল থানার দাসপাড়া এলাকার মো. ওয়াহাব হাওলাদারের ছেলে মো. জহিরুল ইসলাম হাসান (৩২) এবং বরিশাল জেলার কাউনিয়া থানার চরবারিয়া এলাকার মো. ফিরোজ কারিগরের ছেলে মো. ইমন (২৫)। এছাড়া এ ঘটনায় মো. ইমাম হোসেন সোহাগ (৩০) নামের এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ১-২ জন পলাতক রয়েছেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জের একটি দল জানতে পারে যে, একটি চক্র অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে কোনো নিয়ম না মেনে সৌদি আরব থেকে আমদানিকৃত পলিদানা (LDPE Low Density Polyethylene) চোরাইপথে কাভার্ডভ্যানে করে নারায়ণগঞ্জের দিকে নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জের সানারপাড় রানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয় ডিবি পুলিশ।

​পরে সন্দেহভাজন ঢাকা মেট্রো-ন-২৩-১৬৯৭ নম্বরের একটি ছোট নীল রঙের কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা আসামিদের হেফাজতে থাকা অবস্থায় ২০০টি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ৫ হাজার কেজি (প্রতি বস্তায় ২৫ কেজি করে) পলিদানা পাওয়া যায়, যার প্রতিটির গায়ে ইংরেজিতে ‘Made in Saudi Arabia’ লেখা ছিল। জব্দকৃত ৫ হাজার কেজি পলিদানার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা এবং কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ১২ লাখ টাকা; অর্থাৎ মোট ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, এই চোরাই মালামালগুলো ঢাকার লালবাগের একটি গোডাউনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল এবং এর সপক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
​এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. মাহমুদুল হাসান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় একটি নিয়মিত মামলা (নম্বার- ৪৩, তারিখ- ২২ সেপ্টেম্বর ২০২৬) দযের করেছেন। বর্তমানে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।