September 24, 2026, 11:18 pm
শিরোনাম:
ভৈরবে আমান টাওয়ারের ১২ দফা দাবি থেকে আমলাপাড়ার ৮তলা ভবন—নকশা, ফাউন্ডেশন ও নির্মাণবিধি যাচাইয়ের দাবি নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজারহাটে বসতভিটা ভরাট বন্ধ, অনিশ্চয়তায় তিস্তার ভাঙনে নিঃস্ব ৫ পরিবার সংশোধনী ​নারায়ণগঞ্জে ৫ হাজার কেজি চোরাই পলিদানাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ। কবির আহমেদ পপুলার লাইফের ভাইস চেয়ারম্যান পুননির্বাচিত চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী আটক সন্ত্রাস দমনে সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদকের জন্য ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া রাজারহাটে তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ-ধ্বংস রাজারহাটে একই কর্মকর্তা জেলা উপপরিচালক, প্রোগ্রাম অফিসার ও তিন উপজেলার দায়িত্বে

নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name

স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী অপশাসন, দেশবিরোধী ষড়যন্ত্র ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,আতাউর রহমান বাচ্চু,মোঃ রফিকুল ইসলাম,যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান,যুগ্ম আহবায়ক সুমন ফকির রাজ,ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন,সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন,সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন “ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে বিতাড়িত ও নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এখনো দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য নানা ধরনের অপচেষ্টা ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বেলাবোরের মাটিতে নিষিদ্ধ কোনো সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যেকোনো মূল্যে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচারী শক্তির অপতৎপরতা রুখে দেওয়া হবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বেলাবো উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।