September 25, 2026, 9:59 pm
শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে টেকনাফে বিএনপির মিছিল ভৈরবে আমান টাওয়ারের ১২ দফা দাবি থেকে আমলাপাড়ার ৮তলা ভবন—নকশা, ফাউন্ডেশন ও নির্মাণবিধি যাচাইয়ের দাবি নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজারহাটে বসতভিটা ভরাট বন্ধ, অনিশ্চয়তায় তিস্তার ভাঙনে নিঃস্ব ৫ পরিবার সংশোধনী ​নারায়ণগঞ্জে ৫ হাজার কেজি চোরাই পলিদানাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ। কবির আহমেদ পপুলার লাইফের ভাইস চেয়ারম্যান পুননির্বাচিত চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী আটক সন্ত্রাস দমনে সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদকের জন্য ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া রাজারহাটে তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ-ধ্বংস

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে টেকনাফে বিএনপির মিছিল

Reporter Name

 

নুরুল কায়সার জুয়েল
কক্সবাজার প্রতিনিধি :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কক্সবাজারের টেকনাফে বিক্ষোভ মিছিল করেছে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হ্নীলা ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলকারীরা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, টেকনাফের শান্তিপ্রিয় মানুষ কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা চায় না। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।