November 15, 2026, 12:51 am
শিরোনাম:
বেলাবোতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এক হাজার কৃষক পেল ধান ও সরিষার বীজ বেলাবোতে তানভীর হাসান রুবেলের সমর্থনে নির্বাচনী গণসংযোগ সাংবাদিক গাজিউল হকের মায়ের মৃত্যুতে বিএমইউজে, ফেনী জেলা কমিটির গভীর শোক বেলাবোতে জাতীয় সমবায় দিবস পালিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন সমাজসেবক প্রতিবাদী কন্ঠস্বর ছেবর আলম ১৪ বছর পর কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শনে ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমীন ও হোটেলের এমডি খোরশিদ আলম সাভারে দুর্গাপূজার বরাদ্দের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে ধাওয়া, ভ্যান-সাইকেলের সংঘর্ষে যুবকের পা ভাঙল প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুম সাংবাদিক আব্দুর রহমান খান (ওমর)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা ‎সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাফিজ আল আসাদ কল্লোলকে দেখতে চায় তৃণমূল

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে টেকনাফে বিএনপির মিছিল

Reporter Name

 

নুরুল কায়সার জুয়েল
কক্সবাজার প্রতিনিধি :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কক্সবাজারের টেকনাফে বিক্ষোভ মিছিল করেছে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হ্নীলা ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলকারীরা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, টেকনাফের শান্তিপ্রিয় মানুষ কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা চায় না। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।