September 29, 2026, 10:31 pm
শিরোনাম:
২৬ বছরে টেকনাফ পৌরসভা: নাগরিক সেবা কোথায়? ভৈরবে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভৈরবে কালিকাপ্রসাদে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত টেকনাফের পৌরসভার কে কে পাড়ায় মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে টেকনাফে বিএনপির মিছিল ভৈরবে আমান টাওয়ারের ১২ দফা দাবি থেকে আমলাপাড়ার ৮তলা ভবন—নকশা, ফাউন্ডেশন ও নির্মাণবিধি যাচাইয়ের দাবি নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজারহাটে বসতভিটা ভরাট বন্ধ, অনিশ্চয়তায় তিস্তার ভাঙনে নিঃস্ব ৫ পরিবার

ভৈরবে কালিকাপ্রসাদে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
Oplus_16908288

 

এম আর ওয়াসিম বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে রুকন উদ্দিন (২৪) নামে এক সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার নিজ বাড়ির গোয়াল ঘরের পাশে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুকন উদ্দিন পূর্ব নয়াহাটি এলাকার আব্দুস সাওয়ার মিয়ার ছেলে। তিনি সম্প্রতি সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে এসেছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোরে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল রুকনের। সোমবার রাত ১০টার দিকে খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। তবে রাত ১টার পর কোনো একসময় তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে হাত-পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে স্বজনদের ধারণা।
পরিবারের দাবি, ঘটনার পর থেকে রুকনের ব্যবহৃত মোবাইল ফোনের সিমকার্ডও পাওয়া যাচ্ছে না। এতে ঘটনাটি নিয়ে স্বজনদের মধ্যে রহস্য ও উদ্বেগ তৈরি হয়েছে।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ভৈরব থানা পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।