November 18, 2026, 7:25 pm
শিরোনাম:
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ভৈরবে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বেলাবোতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এক হাজার কৃষক পেল ধান ও সরিষার বীজ বেলাবোতে তানভীর হাসান রুবেলের সমর্থনে নির্বাচনী গণসংযোগ সাংবাদিক গাজিউল হকের মায়ের মৃত্যুতে বিএমইউজে, ফেনী জেলা কমিটির গভীর শোক বেলাবোতে জাতীয় সমবায় দিবস পালিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন সমাজসেবক প্রতিবাদী কন্ঠস্বর ছেবর আলম ১৪ বছর পর কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক হোটেল পরিদর্শনে ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমীন ও হোটেলের এমডি খোরশিদ আলম সাভারে দুর্গাপূজার বরাদ্দের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জিয়ানগরে সুপারি চুরির অভিযোগে ধাওয়া, ভ্যান-সাইকেলের সংঘর্ষে যুবকের পা ভাঙল

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

 

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নরসিংদীর বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বেলাবো প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আজিজ সারতাজ জায়েদ, ওসি তদন্ত সরল মরমু,যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আতাউর রহমান বাচ্চু,বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন,আমলাব ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক ভুইয়া,ইউপি সদস্য তানভীর হাসান রোবেলসহ
বেলাবো প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।