November 26, 2026, 2:25 pm
শিরোনাম:
গাজীপুরে জেলা প্রশাসনের নিকট ‘আশা’র কম্বল হস্তান্তর ইতালি যাওয়ার দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভৈরব কালিকাপ্রসাদের জুনাইদ  শিবচরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন,উনাকে সম্মান দেওয়ার জন্যই আমি এসেছি:বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দুদকের পিপি হলেন টেকনাফের কৃতী সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী ভৈরবে এসআরবি-১৪ এর অভিযানে ৮৬৫ বোতল ভারতীয় (Eskuf) সিরাপ উদ্ধার সহ মাদক কারবারী আটক, ভৈরবে পুত্রের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মার্চে কবরে শায়িত, নভেম্বরে সন্ত্রাসবিরোধী মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা মেরিন ড্রাইভে শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: শাহজাহান চৌধুরী এমপি ভৈরবে পলিথিনের কাঁচামাল কারখানায় দুর্ঘটনা, নারী শ্রমিক নিহত

গাজীপুরে জেলা প্রশাসনের নিকট ‘আশা’র কম্বল হস্তান্তর

Reporter Name

 

গাজীপুর প্রতিনিধি: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ফারজানা ইসলাম ও এমদাদুল হক এর নিকট শীতবস্ত্র কম্বল হস্তান্তর করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’।
আজ ২৬/১১/২০২৬ রোজ বৃহস্পতিবার  গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংস্থাটির গাজীপুর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া মহোদয়ের হাতে আনুষ্ঠানিকভাবে  ৪০০ পিস কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল হস্তান্তরকালে আশার পক্ষে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশন ম্যানেজার মোঃ আবেদ আলী ও খন্দকার জিয়াউল  হাসান গাজীপুর জেলার  ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শাহিনুর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফরিদ আহম্মেদ এবং জেলার অন্যান্য কর্মকর্তা । এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ‘আশা’র এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও অন্যান্য প্রতিষ্ঠানকেও শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। আশার প্রতিনিধিরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরই সংস্থাটি দেশের বিভিন্ন জেলায় দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।