তৌফিক আহমেদ :
রাজধানীর ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে ভাটারা থানাধীন নূরের চালা বোটঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রুহুল আমিন (৩১) ও মো. ইয়াসিন (২৬)।
, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা পুলিশের একটি আভিযানিক দল নূরের চালা বোটঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনার তথ্য উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ডিএমপি নিউজের প্রকাশিত সংবাদেও গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে ভাটারা থানা পুলিশের এ অভিযানকে চলমান আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।