August 20, 2026, 10:01 am
শিরোনাম:
ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবা সহ ২ জন কে মোবাইল কোর্টের মাধ্যমে আটক করে জেল জরিমানা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ৫০ কেজি চিংড়ি ধ্বংস শিবচর-পাচ্চর সড়কের পাশে গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন। মাসের শেষে ভাড়ার টাকা আর যাবে না পর, ‘স্বপ্ন শহর’-এ গড়ে উঠুক আপনার নিজের ঘর। নীলফামারীতে শিবচরের যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি হত্যা? ফুটপাত থেকে দৈনিক প্রায় লাখ টাকার চাঁদাবাজি!মসিকের সাঁড়াশি অভিযানে উচ্ছেদ মালামাল জব্দ ময়মনসিংহে চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ শিবচরে রহস্যজনকভাবে অসুস্থ একই পরিবারের ১১ সদস্য, ঢাকায় রেফার ৪ জন শিবচরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও শুভকামনা সভা অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name

 

আব্দুর রাজ্জাক সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার(১৯আগস্ট ২০২৬ইং)
ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহাগ প্রকাশ সোহান। তিনি কাশিনগর গ্রামের মৃত হুমায়ুনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে বিজয়নগর থানার একটি দল কাশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সোহাগকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগের বিরুদ্ধে আগে চারটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।