August 21, 2026, 10:30 pm
শিরোনাম:
*তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ* লাল সবুজের দেশের সম্পাদকমণ্ডলীর সভাপতি হলেন আবুল কালাম মল্লিক বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবা সহ ২ জন কে মোবাইল কোর্টের মাধ্যমে আটক করে জেল জরিমানা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ৫০ কেজি চিংড়ি ধ্বংস শিবচর-পাচ্চর সড়কের পাশে গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন। মাসের শেষে ভাড়ার টাকা আর যাবে না পর, ‘স্বপ্ন শহর’-এ গড়ে উঠুক আপনার নিজের ঘর। নীলফামারীতে শিবচরের যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি হত্যা? ফুটপাত থেকে দৈনিক প্রায় লাখ টাকার চাঁদাবাজি!মসিকের সাঁড়াশি অভিযানে উচ্ছেদ মালামাল জব্দ

লাল সবুজের দেশের সম্পাদকমণ্ডলীর সভাপতি হলেন আবুল কালাম মল্লিক

Reporter Name

 

ঝুমুর আক্তার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বহুল প্রচারিত দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোঃ আবুল কালাম মল্লিককে দায়িত্ব ও সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় শিবচর পোস্ট অফিস-সংলগ্ন দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার শিবচর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবুল খায়ের খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাহাত মল্লিক।

অনুষ্ঠানে পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় মোঃ আবুল কালাম মল্লিককে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক সোহেল আহমেদ মোঃ আবুল কালাম মল্লিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁকে সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্বের কার্ড পরিয়ে দেন। এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পত্রিকার সম্পাদক সোহেল আহমেদ বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও প্রত্যাশার কথা বলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করতে হবে। কোনো চাপ বা প্রভাবের কাছে নতিস্বীকার না করে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই গণমাধ্যমের মূল শক্তি। নতুন দায়িত্বের মাধ্যমে মোঃ আবুল কালাম মল্লিক পত্রিকার কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং শিবচরের স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় বক্তব্য দেন শিবচর পৌর বিএনপির সদস্যসচিব আজমল হোসেন খান সেলিম। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে গণমাধ্যম মানুষের কথা তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ ছাড়া বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মালেক মনি। তিনি নতুন দায়িত্ব পাওয়া মোঃ আবুল কালাম মল্লিককে অভিনন্দন জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং দৈনিক লাল সবুজের দেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হলো পাঠকের আস্থা। সেই আস্থা ধরে রাখতে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ প্রকাশের বিকল্প নেই। পাশাপাশি শিবচরের স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে পত্রিকার সাংবাদিক ও প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মোঃ আবুল কালাম মল্লিকের নতুন দায়িত্বের সফলতা কামনা করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।