September 2, 2026, 6:18 am
শিরোনাম:
টেকনাফে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা ২০০০ পিস ইয়াবা টেবলেট সহ এক মাদক কারবারী কে আটক। ইতালির  উদিনে ২দিনব্যাপী ভ্রাম্যমাণ সেবা: মিলান কনস্যুলেটের সেবার মানে প্রবাসীদের ব্যাপক সন্তোষ ত্যাগ-সংগ্রাম আর সাংগঠনিক দক্ষতায় আলোচনায় যুব নেতা আবদুল শুক্কুর চাহিদার সাথে সংগ্রহ এবং বাজারজাতে সামঞ্জস্য না থাকায় ইলিশের দাম নাগালের বাইরে: ভৈরবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম। কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস খাগড়াছড়িতে মাদকের শিকড় উপড়ে ফেলা হবে ডিআইজি – আবদুল কুদ্দুছ চার বছরেও ঘরে জ্বলেনি আলো, তবুও নিভেনি উম্মে হানির স্বপ্ন

টেকনাফে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name

 

নুরুল কায়সার জুয়েল
(কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের টেকনাফে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে দুপুরের আগ থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।
এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকায় শহীদ মিনার প্রাঙ্গণসহ আশপাশের সড়কে সৃষ্টি হয় ব্যাপক জনসমাগম।
পরে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সুসজ্জিত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টেকনাফ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পৌর শহরের প্রাণকেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
র‍্যালি ও পথসভাকে কেন্দ্র করে টেকনাফ পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে টেকনাফে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।