September 3, 2026, 5:46 am
শিরোনাম:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ: উত্তীর্ণ হয়ে ডাক্তার হলেন প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান খান ওমর এর বড় ছেলে মো. শাফায়েত রহমান খান (ইওমে) কক্সবাজার   জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে রেঞ্জ ডিআইজির হাত থেকে পুরুষ্কার গ্রহণ টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম! কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি টেকনাফে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা ২০০০ পিস ইয়াবা টেবলেট সহ এক মাদক কারবারী কে আটক। ইতালির  উদিনে ২দিনব্যাপী ভ্রাম্যমাণ সেবা: মিলান কনস্যুলেটের সেবার মানে প্রবাসীদের ব্যাপক সন্তোষ ত্যাগ-সংগ্রাম আর সাংগঠনিক দক্ষতায় আলোচনায় যুব নেতা আবদুল শুক্কুর চাহিদার সাথে সংগ্রহ এবং বাজারজাতে সামঞ্জস্য না থাকায় ইলিশের দাম নাগালের বাইরে:

কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

Reporter Name

 

 

নুরুল কায়সার জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিমছড়ি পুলিশ ফাঁড়ির নবনির্মিত ব্যারাক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন এ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন সুবিধা ও কর্মপরিবেশে নতুন মাত্রা যোগ হলো।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
এ সময় কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে পুলিশ কর্মকর্তারা নবনির্মিত ভবনটি পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা জানান, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ব্যারাক ভবন পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের আবাসন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিমছড়ি কক্সবাজারের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় পর্যটন এলাকা। প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক পর্যটক এ এলাকায় ভ্রমণে আসেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে হিমছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

নবনির্মিত ব্যারাক ভবনের ফলে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের আবাসন ও দৈনন্দিন সুযোগ-সুবিধা আরও উন্নত হবে। এতে তাদের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ার পাশাপাশি হিমছড়ি এলাকায় পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পুলিশের অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় নির্মিত এ ব্যারাক ভবনটি হিমছড়ি পুলিশ ফাঁড়ির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা