সংবাদ দাতা :
চিত্রনায়ক সালমান শাহের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সিলেটে তার হত্যার বিচারের দাবিতে এবং মামলার অন্যতম আসামি সামিরাসহ সকল অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জোরালো আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই আন্দোলনের অন্যতম অগ্রণী ভূমিকা পালনকারী হলেন সালমান শাহ ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সালমান শাহ গবেষক ফিল্ডমার্শাল সাংবাদিক কবি এস.পি. সেবু।
তিনি দীর্ঘদিন ধরে সিলেটে সালমান শাহ ভক্তদের নিয়ে রাজপথে আন্দোলন ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসছেন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো: সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ: সেপ্টেম্বর মাসের ৬ তারিখে সালমান শাহের ৩০তম মৃত্যুবার্ষিকীতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভক্ত ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মামলার প্রধান আসামি সামিরাকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানানো হয়।
সালমান শাহ ভক্ত ঐক্যজোটের কেন্ত্রীয় অন্যতম যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হবিগঞ্জের মাহমুদ ইকবালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সিলেট ঢাকা সহ ৬৪ জেলার সালমান ভক্তরা ঐক্যবদ্ধভাবে শরীক হয়ে বক্তব্য রাখেন।
জালালাবাদ কিংডম সিলেট প্রদেশ ছায়া সরকার বাংলাদেশের
ছায়া মূখ্যমন্ত্রী সিলেটের
সাংবাদিক কবি এস.পি. সেবু আজ ৬ সেপ্টেম্বর মহানায়ক সালমান শাহর ৩০ তম প্রয়াণ দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান বক্তার বক্তব্যে প্রদান কালে বলেন : কবি এস.পি. সেবু সালমান শাহকে ‘শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহ’ এবং ‘স্টাইলের জনক’ হিসেবে আখ্যায়িত করে বাংলা চলচ্চিত্রের এই মহানায়কের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং খুনিদের ফাঁসির দাবিতে দীর্ঘদিন ধরে সিলেটে বিভিন্ন কর্মসূচি সমন্বয় করছেন। মামলার বর্তমান আইনি পরিস্থিতি (২০২৬): ঢাকার একটি আদালত সালমান শাহের মৃত্যুর ঘটনাটিকে পূর্ববর্তী ‘অপমৃত্যু’র প্রতিবেদন বাতিল করে হত্যাকাণ্ড হিসেবে গণ্য করার আদেশ দেওয়ার পর মামলাটি নতুন মোড় নেয়। সম্প্রতি এই মামলার অন্যতম আসামি খল-অভিনেতা ডনকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সিআইডি (CID) মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য কাজ করছে। এবং দেশের সরকারের প্রতি বীনিত আহবান জানান যেনো অপরাধীরা গ্রেফতার হয়।