September 14, 2026, 6:10 pm
শিরোনাম:
লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭,  ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস; বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টেকনাফে যৌথ অভিযানে দুই মানব পাচারকারী আটক, অপহৃত ভিকটিম উদ্ধার জলাতঙ্ক (র‍্যাবিস) : আতঙ্ক নয়, দরকার সচেতনতা – ডা. মো. তাহমিদুর রহমান মল্লিক ছাগলনাইয়া নিউ মার্কেটের পৈতৃক সম্পত্তি সুষ্ঠু বণ্টনের দাবিতে দুই ভাই ও ছয় বোনের আমরণ অনশন টেকনাফের খারাংখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে পথসভা টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ গর্জনিয়ায় গোলাম মাওলার অসমাপ্ত স্বপ্ন পূরণে শায়লা, নারী-পুরুষের মিছিলে জনসমুদ্রে মতবিনিময় সভা।। ভৈরবে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার গভীর রাতে মানুষের দুয়ারে এমপি হানজালা, হাতে খাবারের প্যাকেট

টেকনাফে যৌথ অভিযানে দুই মানব পাচারকারী আটক, অপহৃত ভিকটিম উদ্ধার

Reporter Name

 

নুরুল কায়সার জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী অভিযানে দুই মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ ও বিজিবির যৌথ আভিযানিক দল। একই অভিযানে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে আটকে রাখা এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়ন এলাকা থেকে শাহরিয়া নোমান নাঈম নামে এক তরুণকে মানব পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফ থানাধীন রাজারছড়া এলাকায় মানব পাচারকারীদের একটি আস্তানায় আটকে রাখা হয় বলে পুলিশের কাছে তথ্য আসে।
এ তথ্যের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে মানব পাচারকারীদের আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেকনাফ থানা পুলিশ ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল রাজারছড়া ও তৎসংলগ্ন পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মানব পাচারকারীদের ব্যবহৃত প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী টেকনাফে মানব পাচার ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।