September 18, 2026, 9:41 am
শিরোনাম:
হাজার মাইলের দূরত্ব আর একাকীত্বের মাঝেও জন্মদিনের আলোয় সিক্ত এক তরুণীর গল্প: শুভ জন্মদিন মেহজাবীন তুবা। টেকনাফের শামলাপুর বাজারের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে টেকনাফ উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি মানবসভ্যতা কি হুমকির মূখে? স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসকে জড়িয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন চট্টগ্রামের শিক্ষানবিশ আইনজীবী শাহেদুল! লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭,  ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস; বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টেকনাফে যৌথ অভিযানে দুই মানব পাচারকারী আটক, অপহৃত ভিকটিম উদ্ধার জলাতঙ্ক (র‍্যাবিস) : আতঙ্ক নয়, দরকার সচেতনতা – ডা. মো. তাহমিদুর রহমান মল্লিক ছাগলনাইয়া নিউ মার্কেটের পৈতৃক সম্পত্তি সুষ্ঠু বণ্টনের দাবিতে দুই ভাই ও ছয় বোনের আমরণ অনশন

টেকনাফের শামলাপুর বাজারের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী

Reporter Name

 

নুরুল কায়সার জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র শামলাপুর বাজারের সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শামলাপুর বাজার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী বলেন, উপকূলীয় বাহারছড়া ও শামলাপুর এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। শামলাপুর বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কটি উন্নত হলে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
তিনি বলেন, টেকনাফের প্রত্যন্ত ও উপকূলীয় এলাকার যোগাযোগব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। সড়কটির নির্মাণকাজ দ্রুত শেষ করার পাশাপাশি নির্ধারিত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়নকাজ শুরু হওয়ায় শামলাপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন হলে সড়কটি স্থানীয় যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমদ, সদস্যসচিব মোহাম্মদ ইলিয়াস, উত্তর শাখা যুবদলের সভাপতি মোহাম্মদ সেলিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে দুপুরে বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ ইলিয়াসের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন এমপি শাহজাহান চৌধুরী। মধ্যাহ্নভোজ শেষে তিনি এলাকা ত্যাগ করেন।