।
এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি :
ভৈরবে ৬০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (এসআরবি) ১৪
সোমবার দিবাগত রাত সোয়া ১ টায় ভৈরব – কিশোরগঞ্জ সড়কের সম্ভুপুর নামক স্থানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এই মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার সাইফুল ইসলাম (৪২) ও ব্রাক্ষণবাড়ীয়ার বিজয়নগর এলাকার রাকিব মিয়া (৩৫)। গাঁজা ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
এসআরবি ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সম্ভুপুর এলাকার সড়কে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে এবিষয়ে ভৈরব থানায় একটি মামলা করা হয়। আটককৃতদেরসহ জব্দকৃত পিকআপটি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।