October 9, 2026, 11:20 pm
শিরোনাম:
রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ফ্ল্যাটে  মৃত্যুর কারখানা! নকল ঔষধের আড়ালে কোটি টাকার মিশন! নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি “সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন” শাহজাহানপুরে ফকরুল হ/ত্যা: বোন ও ভগ্নিপতি গ্রেফতার, তিন দিনের রিমান্ড খিলগাঁও থানায় ওসি সাইফুলের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার, মাদক উদ্ধারেও পুলিশের সাফল্য বেলাব উপজেলার সমকাল প্রতিনিধি আব্দুল  জলিলের একমাত্র সন্তান  প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফের হোয়াইক্যংয়ে শীর্স মাদক কারবারী শাহ আলম মেম্বার -শহিদুল্লাহকে ঘিরে চাঞ্চল্য ভৈরব পৌর নির্বাচন ঘিরে সরব রাজনীতি তফসিল ঘোষণার আগেই পোস্টার-ব্যানারে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা মোহাম্মদপুরের সেইন্ট পল চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজি ওজনের প্রাচীন ঘণ্টা উদ্ধার: ওসির তাৎপর্যে ২৪ ঘণ্টার মধ্যে সাফল্য* শুল্কমুক্ত মদ রাখায় সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ৪ অবৈধ গুদাম সিলগালা টেকনাফ সমাজসেবা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা

রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ফ্ল্যাটে  মৃত্যুর কারখানা! নকল ঔষধের আড়ালে কোটি টাকার মিশন!

Reporter Name

মাসুদ রানা ঝুমুর :

রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ফ্ল্যাটে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ঔষধ তৈরির সরঞ্জাম পাওয়ায় প্রশ্ন উঠেছে, এটি কেবল একটি বিচ্ছিন্ন কারখানা, নাকি পেছনে রয়েছে কোনো সরবরাহ ও বিপণন চক্রের প্রতারণা বড় ছক?
৬ অক্টোবর ২০২৬, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ ঢাকার উদ্যান রোডের ব্লক-সি এলাকার একটি ভবনের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করলে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ঔষধ, সিরাপ, ক্যাপসুল, ট্যাবলেট এবং প্যাকেজিং সামগ্রী ও যন্ত্রপাতি উদ্ধার করাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল্লাহ আল-মামুন, মোঃ সাজু ও মোঃ সজীব।

জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৯২টি KIDZ Omega Liquid 100ml সিরাপ, ১০০ বক্স LACTOFLEX Capsules, ৩০টি Facy GLOW Face Wash, ১৫০টি Detox Plus Shampoo, ৭০টি Pedia Vox Kid Syrup, ৩০০ পাতা Osearc-CD ক্যাপসুল, ৫ কেজি Oriva Hapes সাদা পাউডার, ৫০টি BIOKET Active Shampoo, ৮০০টি KIDICARE Syrup Plus 100ml, ৭০টি ZERO DAN Shampoo, ৪০টি KETCOR-Z Shampoo ও ১০টি Nutramide Syrup।
এছাড়া ১৫০টি INTA CLEAN HYGIENE WASH-এর খালি মোড়ক, মোড়কবিহীন ৮০ বোতল Hygiene Wash, ৩০০টি PERMIMITE Soap-এর খালি মোড়ক, ৮০টি Spiruva (Spirulina) লিফলেট, ১০০টি ফেসওয়াশের পলিথিন, ৩০০টি লেবেলবিহীন সিরাপের বোতল, ৪০০টি সাদা প্লাস্টিকের কৌটা, ১০০টি লেবেলবিহীন সাদা ট্যাবলেট এবং ৫০০টি সবুজ রঙের খালি ক্যাপসুল সেল। ঔষধ তৈরিতে ব্যবহৃত তিনটি সিলিন্ডার, একটি ফুয়েল লাগানোর মেশিন, দুটি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি ফুয়েল (পলিথিন), ছয়টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং দুটি লেভেল লাগানোর সাঁচ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো উদ্ধার হওয়া পণ্যের মধ্যে শিশুদের সিরাপ বেশি। শিশুদের জীবন ধ্বংসকারী চক্রের কার্যক্রম সারাদেশের ঔষধ বাজারে পৌঁছে যায়। তাহলে ঝুঁকিতে পড়বে আমাদের শিশুরা। ডিবি পুলিশের ভাষ্য, এসব নকল, ভেজাল ও অনুমোদনহীন সিরাপ শিশুদের স্বাস্থ্যেসেবায় গুরুতর ঝুঁকিতে পড়বে। এখন দেখার বিষয় অসাধু চক্রের নকল করা
ঔষধ কোথায় বিক্রি হয়েছে, কারা কিনেছে, কোন ফার্মেসি বিক্রি করছে, কে কাঁচামাল সরবরাহ করেছে, কারা লেবেল-কার্টন তৈরি করেছে ও কারা ব্রান্ডিংয়ের ব্যবস্থা করেছে? এমনকি, অনুমোদনহীন ঔষধ কোন কোন চিকিৎসক রোগীদের প্রেসক্রাইব করেছেন তা তদন্ত চলছে। তবে কোনো চিকিৎসকের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ডিবি পুলিশ।
তবে অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস ধরে অবৈধ কারবার চালানোর কথা জানিয়েছে। অর্থাৎ একটি ভাড়া করা ফ্ল্যাটকে ব্যবহার করে তারা পরিকল্পিতভাবে উৎপাদন ও প্যাকেজিংয়ের কাজ করছিল বলে প্রাথমিক ভাবে প্রতীয়মান হয়। শুধু তিনজনকে গ্রেপ্তার করে মামলা শেষ করা নয়। নকল, ভেজাল ও বিষাক্ত ঔষধের উৎস থেকে ভোক্তার হাত পর্যন্ত পুরো চেইন শনাক্ত করা উচিৎ। সেহেতু সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জরুরি। কারণ একজন মানুষ যখন ঔষধ ক্রয় করেন, তখন তিনি বিশ্বাস করেন চিকিৎসকের দেয়া ব্রান্ডই সঠিক মানের ঔষধ। অথচ সেই ঔষধ যদি হয় নকল ও ভেজাল। তাহলে সেটি প্রতারণাই নয়, এটি মানুষের জীবন নিয়ে ভয়ংকর এক ব্যবসা। প্রশ্ন হলো একটি ফ্ল্যাটে যদি কোটি টাকার নকল, ভেজাল ও বিষাক্ত ঔষধের কারখানা হয়। তাহলে দেশের ঔষধ বাজারে অদৃশ্যভাবে আরো কতগুলো এধরনের অবৈধ কারখানা সক্রিয় আছে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ড্রাগ প্রশাসনের লড়াই করা এখন অর্পিত দায়িত্ব। শুধু অপরাধ দমন নয়, এটি মানুষের জীবন রক্ষার লড়াই।